২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নারীর প্রতি সহিংসতা রোধ এবং নারীর ক্ষমতায়নের বাধা দূর করতে ঐক্যবদ্ধ হতে দক্ষিণ এশিয়ার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 12:31 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীর প্রতি সহিংসতা রোধ এবং নারীর ক্ষমতায়নের বাধা দূর করতে ঐক্যবদ্ধ হতে দক্ষিণ এশিয়ার নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার হোটেল শেরাটনে নারী অধিকার সংক্রান্ত সপ্তম দক্ষিণ এশীয় মন্ত্রী পর্যায়ের আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, "আমাদের এ অঞ্চলের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় নারী অধিকার ইস্যুতে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর সমস্যাগুলোও প্রায় অভিন্ন। তাই এর সমাধানে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা।" দক্ষিণ এশিয়ায় নারী ও শিশু পাচারকে বড় সমস্যা উল্লে