২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাহাদুরপুর বাজারের কাছে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 09:42 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাহাদুরপুর বাজারের কাছে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। আশুগঞ্জ থানার ওসি মো. আবু জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকাল ১১টার দিকে যুবকের (১৮) লাশ উদ্ধার করা হয়। কে বা কারা গলায় ও বুকে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে বাহাদুরপুর বাজারের কাছে ফেলে যায়। ওসি জানান, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, "এট পুর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫২১ ঘ.