নওগাঁ, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের বাইপাস সড়কে একটি যাত্রীবাহী বাস থেকে হেরোইনসহ এক মহিলাকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
জুলেখা বেওয়া (৫৫) নামের ওই মহিলার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জুলেখা পাবনার সিংগা গ্রামের দুখু মিয়ার স্ত্রী।
শনিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন, উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমান ও মাসুম রেজা বাইপাশ সড়ক মোড়ে এ অভিযান চালান।
নওগাঁ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24