২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সুন্দরবনের বাঘই সবচেয়ে ছোট হতে পারে'

আকৃতিতে সুন্দরবনের বাঘই বিশ্বে সবচেয়ে ছোট হতে পারে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 05:18 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকৃতিতে সুন্দরবনের বাঘই বিশ্বে সবচেয়ে ছোট হতে পারে বলে এক সমীক্ষায় জানানো হয়েছে। জিওলজিক্যাল সোসাইটি অব লন্ডন, ইউনিভার্সিটি অব মিনেসোটা, বেসরকারি সংস্থা ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ ও বাংলাদেশ বন অধিদপ্তরের এক যৌথ গবেষণায় এ কথা বলা হয়। শনিবার ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অব বাংলাদেশ'র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাঘের নয়টি উপ-প্রজাতির মধ্যে বাংলাদেশের সুন্দরবনের বাঘের আকৃতি সবচেয়ে ছোট হতে পারে। সমীক্ষায় অংশ নেওয়া গবেষকরা বলছেন, এ অঞ্চলে বাঘের খাবার (চিত্রল হরিণ) বিশ্বের অন্যান্য অঞ্চলের বাঘের খাবারের তুলনায় আকারে ছোট বলে বাঘের আকার ছোট হয়ে থাকতে পারে। বাংলাদেশ ও ভারতের সুন্দরবনের বাঘকে স