২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কেরোসিনের আগুনে গৃহবধূ হত্যার চেষ্টা'

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2010, 02:08 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

চাঁদপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। উপজেলার মদনের মদনেরগাঁও গ্রামে শুক্রবার এ ঘটনা ঘটে। মারাত্মক দগ্ধ কুলসুমাকে (১৮) চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালে কুলসুমা সাংবাদিকদের জানান, একই গ্রামের গাজী বাড়ির শরীফ গাজীর সঙ্গে প্রায় তিন বছর আগে বিয়ে হয়। এরপর থেকে শরীফ বিভিন্ন সময় যৌতুকের দাবিতে কুলসুমাকে মারধর করতে থাকে। শুক্রবার সকালে এ নিয়ে দু'জনের কথা কাটাকাটির এক পর্যায়ে কুলসুমার কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় শরীফ। ঘটনার পর থেকে শরীফ পালিয়ে আছে। তাদের দুই বছর বয়সী একটি ছেলে রয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি রনজিত কুমার পালিত বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে কুলসুমার সঙ্গে কথা বলেছে। তবে এখনো কেউ এ ব্যাপারে লিখিত অভিযোগ দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.