২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের স্পিডবোটের আঘাতে বাংলাদেশী আহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের স্পিডবোটের পাখার আঘাতে ভুট্টো মিয়া (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের ফজর আলীর ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 01:02 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

সাতক্ষীরা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা সীমান্তে বিএসএফের স্পিডবোটের পাখার আঘাতে ভুট্টো মিয়া (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছে। সে কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা গ্রামের ফজর আলীর ছেলে। বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানান, ১০/১২ দিন আগে ভুট্টো মিয়াসহ কয়েকজন ব্যক্তি ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার সদর উপজেলার হাড়দ্দহা সীমান্তে ইছামতি নদী সাঁতরে তারা দেশে ফিরছিল। এসময় ভারতের পানিতর ক্যাম্পের বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে তাদেরকে তাড়া করে। ভুট্টোর সঙ্গীরা নদী সাঁতরে কিনারে পৌঁছলেও বিএসএফ সদস্যরা ভুট্টোর গায়ের ওপর স্পিড বোট তুলে দেয়। এরপর সে মারা গেছে ভেবে তারা চলে যায়। পরে সঙ্গীরা নদী থেকে মারাত্মক আহত অবস্থায় ভুট্টোকে উদ্ধার করে। তাকে কুলিয়া বাজারের স্বপন ডাক্তারের ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। তার মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মেজর জাহাঙ্গীর আরও জানান, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিডিআরের পক্ষ থেকে শুক্রবার সকালে বিএসএফ পানিতর ক্যাম্পে চিঠি পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৫০ ঘ.