২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবি তোলার সময় আটক ভিনদেশি তরুণী

বায়তুল মোকাররমে জুমার নামাজের ছবি তোলার সময় বিদেশি এক তরুণীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 12:04 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়তুল মোকাররমে জুমার নামাজের ছবি তোলার সময় বিদেশি এক তরুণীকে আটক করেছে পুলিশ। ওই তরুণী পল্টন ওভারব্রিজের ওপর থেকে শুক্রবার দুপুরে নামাজের ছবি তুলছিলেন। আটক তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি গ্রিসের নাগরিক, তার নাম সেনকা (২৫)। কালো রঙের বোরকা পরা ওই তরুণীকে যখন পুলিশ নিয়ে যায়, তখন তার হাতে কালো রঙের একটি ব্যাগও ছিলো। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই তরুণীকে সন্দেহবশত আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তিনি গ্রিসের নাগরিক। বাংলাদেশে ঘুরতে এসেছেন। কৌতূহলের কারণে তিনি ছবি তুলছিলেন বলে দাবি করেছেন।" তিনি জানান, তরুণীর পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত তথ্য পরীক্ষা করে দেখার জন্যে তাকে বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত কোনো অভিযোগ না পাওয়া গেলে বিদেশি ওই তরুণীর বিরুদ্ধে কোনো অভিযোগ না-ও আনা হতে পারে, বলেন পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৮০০ ঘ.