২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুম ব্যবহার করবেন এসসিবি কর্মকর্তারা

স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও সিটিসেল এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি হয়েছে। এর আওতায় এখন জুম আল্ট্রা ব্যবহার করবেন এসসিবি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2010, 09:01 AM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক ও সিটিসেল এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি হয়েছে। এর আওতায় এখন জুম আল্ট্রা ব্যবহার করবেন এসসিবি কর্মকর্তারা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জুম আল্ট্রার ব্যবহার ব্যাংক কর্মকর্তাদের ইন্টারনেট ব্রাউজ এবং দৈনন্দিন কাজ আরো গতিশীল করবে। কর্মকর্তারা ছাড়াও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের গোল্ডকার্ডধারী গ্রাহকরাও জুম আল্ট্রার সেবা পাবেন বলে বিবৃতিতে জানানো হয়। দুই প্রতিষ্ঠানের পক্ষে কর্পোরেট চুক্তি সই করেন সিটিসেলের চিফ অপারেটিং কর্মকর্তা ডেভিড লি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের হেড অব কনজিউমার ব্যাংকিং সন্দীপ বোস। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন সিটিসেলের চিফ সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফিসার মাহবুব হোসেন, চিফ মার্কেটিং অফিসার কাফিল এইচ এস মুঈদ, হেড অব বিজনেস সেলস গোলাম আনজুমানারুল ইসলাম, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের মহাব্যবস্থাপক আবু এনএম মাহফুজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৫৫ ঘ.