ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান বার্তা সম্পাদক স্বপন সাহাকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার নিযুক্ত হয়েছেন।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
স্বপন সাহাকে ওই পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
এর আগে ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার ছিলেন বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়ন (বিএফইউজে) এর প্রাক্তন মহাসচিব আখতার আহমেদ খান। গত ডিসেম্বরে তিনি মারা গেলে পদটি শূন্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএল/জিএনএ/২১১৭ ঘ.
bdnews24