ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোয়েন্দা ছাড়পত্র ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মী নিয়োগ কেন অবৈধ হবে না, তার কারণ জানাতে সরকারের প্রতি আদেশ দিয়েছে হাইকোর্ট।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের রিট আবেদনে বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এবং বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
কারণ জানাতে সরকারকে ১০ দিন সময় দিয়েছে আদালত।
এ কে ট্রেডার্স ওই রিট আবেদনটি করে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্লিনিং ও হাউজ কিপিং কাজের জন্য বেসরকারি লোক কিংবা সংস্থাকে নিয়োগ দেওয়ার আগে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও স্পেশাল ব্রাঞ্চ (এসবি) থেকে ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক ছিলো।
কিন্তু চলতি অর্থবছর এ শর্তটি বাদ দেওয়া হয়ে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৮০০ ঘ.
bdnews24