বেনাপোল, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শা উপজেলা থেকে রোববার দুপুরে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার যশোর-সাতক্ষীরা মহাসড়কের হাড়িখালী বাসস্ট্যান্ডের পাশের একটি আম বাগান থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বাগ আচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এলাকাবাসী লাশ দেখতে পেয়ে খবর পুলিশকে খবর দেয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।"
শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। ময়না তদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই এনামুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৪৫ ঘ.
bdnews24