২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

মাদারীপুরের শিবচর উপজেলা থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 12:32 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

মাদারীপুর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলা থেকে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার নীলুখী ইউনিয়নের চরকামার কান্দ্রিগ্রাম থেকে এদের আটক করা হয়। তাদের মধ্যে চারজন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির সদস্য বলে জানিয়েছেন শিবচর থানার ওসি আবদুল জলিল। আটককৃতরা হলেন- হাসা ভূঁইয়া (৪০), জাহাঙ্গীর বেপারী (২০), রফিক ভূঁইয়া (২৫), মাহবুব ভূঁইয়া (৩৫) ও সজীব (১৫)। ওসি জানান, সজীব আসলে চরমপন্থী দলটির সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি জানান, আটকদের দেওয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজনের বিরুদ্ধে শিবচর থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৯ ঘ.