২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক অসন্তোষে কারখানা বন্ধ ঘোষণা

বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির প্রেক্ষাপটে শুক্রবার রাতে গাজীপুর সদরের কোনাবাড়ীর জরুন এলাকার একটি সুতা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 04:05 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

গাজীপুর, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের কর্মবিরতির প্রেক্ষাপটে শুক্রবার রাতে গাজীপুর সদরের কোনাবাড়ীর জরুন এলাকার একটি সুতা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম সাংবাদিকদের জানান, শতকরা ১০ভাগ বেতন বৃদ্ধির দাবিতে কেয়া স্পিনিং মিলের শ্রমিকরা গত বৃহস্পতিবার কর্মবিরতি শুরু করে। তবে এক পর্যায়ে কর্তৃপক্ষের অনুরোধে তারা কাজে যোগ দেয়। তিনি জানান, শুক্রবার সকালে শ্রমিকরা কারখানায় এসে আবারো কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করে। পরে তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারখানার কর্মকর্তরা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন। কারখানাটির ব্যবস্থাপক (জিএম) মিজানুর রহমান সাংবাদিকদের জানান, বৈঠক শেষে রাত সাড়ে ৮টার দিকে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/২২০৩ ঘ.