২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

নরসিংদীর শিবপুর উপজেলায় শুক্রবার বিকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 02:43 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

নরসিংদী, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর শিবপুর উপজেলায় শুক্রবার বিকালে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে চারজনকে ঢাকা পাঠানো হয়েছে। বিকাল ৪টার দিকে উপজেলার কুন্দারপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওযা গেছে। এরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার আধলা গ্রামের আবু সিদ্দিক মুন্সী (৭০) ও তার নাতি মুজাহিদ খন্দকার (২০)। এসআই সাইদুর জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিশা পরিবহনের একটি বাস কুন্দারপাড়া এলাকায় পৌঁছানোর পর ঢাকা থেকে ভৈরবমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তিনি জানান, ঘটনাস্থলে চারজন মারা যান। আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেকজন। এ ঘটনায় শিবপুর থানায় একটি মামলা হয়েছে বলে জানান এসআই সাইদুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৩ ঘ.