২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হাজতখানায় আসামির মৃত্যু

রাজধানীতে হাজতখানায় বৃহস্পতিবার এক আসামির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 04:26 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে হাজতখানায় বৃহস্পতিবার এক আসামির মৃত্যু হয়েছে। চাঁদাবাজির একটি মামলায় বুধবার আমিনুল ইসলাম মিন্টু (৩০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার আদালতে হাজির করার পর অনুষ্ঠানিকতা শেষে কারাগারে নেওয়ার জন্য মিন্টুকে আদালতের হাজতখানায় রাখা হয়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার মৃত্যু হয়। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর কারণ বলা সম্ভব নয় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জিএনএ/২২২১ ঘ.