ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা শুক্রবার সকালে দেশে আসছেন।
বুধবার গভীর রাতে তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের ৫ জনের ফাঁসি কার্যকর হওয়ার পর তাৎক্ষণিকভাবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন বলে রেহানার একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে।
এমিরেটস এয়ারওয়েজের উড়োজাহাজের একটি ফ্লাইটে সকাল ৭টার দিকে তার ঢাকায় পৌঁছার কথা। দেশে ফিরে তিনি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে উঠবেন। বিকালে দুই বোন একসঙ্গে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/এএল/জিএনএ/২১৪৫ ঘ.
bdnews24