২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী তরুণী অপহরণ মামলায় একজনের সাজা

লন্ডন প্রবাসী এক তরুণীকে অপহরণের মামলায় এক ব্যক্তিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 03:40 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

হবিগঞ্জ, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন প্রবাসী এক তরুণীকে অপহরণের মামলায় এক ব্যক্তিকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। একইসঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এম হাসান ইমাম এ রায় দেন। দণ্ডিত আসামির নাম- ফারছু আহমেদ চৌধুরী। তার বাড়ি জেলার নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন। মামলার বাকি সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আবুল মনসুর সাংবাদিকদের জানান, ২০০৪ সালের ২২ আগস্ট ফুটারমাটি গ্রামের প্রবাসী আনসার উদ্দিনের মেয়ে সাজেদাকে অপহরণ করা হয়। এরপর কুমিল্লা, সিলেট, কিশোরগঞ্জ, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে তাকে আটকে রাখে অপহরণকারীরা। প্রায় এক মাস পর সাজেদা অহরণকারীদের হাতে থেকে পালিয়ে লন্ডন চলে যান। এ ঘটনায় ২০০৪ সালের ২৫ আগস্ট সাজেদার চাচা শামছুদ্দিন ১০ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন। পুলিশ ফারছু ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার করে। তারা পরে জামিন পান। পুলিশ ওই বছরের ৩০ নভেম্বর আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩১ ঘ.