২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ব্যবসায়ী-হকার সংঘর্ষ: ১৪৪ ধারা জারি

চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার ও এর আশপাশের এলাকায় ব্যবসায়ী-হকার সংঘর্ষের জের ধরে সন্ধ্যা ছয়টায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 02:30 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার ও এর আশপাশের এলাকায় ব্যবসায়ী-হকার সংঘর্ষের জের ধরে সন্ধ্যা ছয়টায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এক হকারকে উচ্ছেদের ঘটনায় বুধবার রাতের পর বৃহস্পতিবার দিনভর থেমে থেমে এসব এলাকায় সংঘর্ষ চলে। এসময় উভয়পক্ষই নগরীর আমতল ও স্টেশন রোড এলাকায় কমপক্ষে ১০ টি ভাসমান দোকানে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) সন্ধ্যা ছয়টা থেকে রেয়াজুদ্দিন বাজার, নিউ মার্কেট, স্টেশন রোড এবং এর সংশ্লিষ্ট এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। সিএমপি উপ-কমশিনার (উত্তর) বনজ কুমার মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে কয়েক দফায় ব্যবসায়ী ও হকার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পরও তারা দিনভর সংঘর্ষে লিপ্ত হয়। তিনি বলেন, "পুলিশ বিবদমান উভয়পক্ষকে হটিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। দিনভর থেমে থেমে সংঘর্ষ চলতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।" সংঘর্ষে ১২ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন, সিএমপির উপ-কমিশনার বনজ মজুমদার, সহকারী কমিশনার কাজী হেলাল উদ্দিন, কোতোয়ালী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ। এদিকে, হকার-ব্যবসায়ী সংঘর্ষে নিউমার্কেট, আমতল, স্টেশন রোড এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে অফিস ও স্কুলগামী ও ফেরত মানুষজন ব্যাপক দুর্ভোগে পড়ে। দুপুরে সংঘর্ষ চলাকালীন সময়ে ওই এলাকায় তিনটি স্কুল ছুটি হলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা গেছে। পুুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবারের ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও হকাররা আমতল এলাকার দুই পাশে অবস্থান নেয়। এক পর্যায়ে উভয়পক্ষ পুলিশের উপস্থিতিতে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ বিক্ষোভকারীদের থামাতে বৃহস্পতিবার দুই শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। একপর্যায়ে বিক্ষুব্ধদের হটিয়ে দিলে তারা পুনরায় একত্র হয়ে থেমে থেমে সংঘর্ষে লিপ্ত হয়। দুপুর বারটার দিকে পুলিশ প্রশাসনের সঙ্গে হকার ও ব্যবসায়ীরা বৈঠকে বসে। সাড়ে বারটা নাগাদ বৈঠক শেষ করে ব্যবসায়ীদের একটি দল আমতলা এলাকায় এসে পৌঁছলে উভয় পাশের উঁচু ভবনে থাকা হকাররা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পুনরায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত উভয়পক্ষ সংশি