ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও খাদ্য সহায়তা দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।
এর আওতায় বাংলাদেশ তিন লাখ মেট্রিক টন গম পাবে বলে জানিয়েছেন ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত ড. গেন্নাডি পি ত্রতসেনকো।
বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে দেখা করে তিনি এ আগ্রহের কথা জানান।
রাষ্ট্রদূত জানান, রাশিয়া প্রতি বছর প্রচুর গম রপ্তানি করে। এ বছর রাশিয়ায় উদ্বৃত্ত গম রয়েছে। চুক্তি হলে তারা উদ্বৃত্ত গম বাংলাদেশে রপ্তানি করতে পারবে। এতে বা
bdnews24