ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার সেকশন আগামী রোববার বন্ধ থাকবে।
বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জরুরি সেবার জন্য মার্কিন নাগরিকরা ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এএল/১৯৪৮ ঘ.
bdnews24