ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জম্মশতবর্ষ উপলক্ষে আগামী ২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।
জম্মশতবর্ষ উদযাপন পরিষদ, ঢাকা এবং শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে এ উৎসব হবে বলে
বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী ও অভিনেতা খায়রুল আলম সবুজ।
২৯ জানুয়ারি বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। এদিন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।
৩০ জানুয়ারি বিকাল ৪টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হলে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এছাড়া আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বিপ্লবীর জীবন কাহিনী নিয়ে নির্মিত কে. এম. আবদুল্লাহর পরিচালনায় প্রামাণ্য চিত্র 'অগ্নিপুরুষ'ও প্রদর্শিত হবে।
১৯১১ সালের ১০ জানুয়ারি চট্টগ্রাম জেলার উত্তর ভূর্ষি গ্রামে জম্মগ্রহণ করেন বিনোদ বিহারী চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/এসকে/২২৩৯ঘ.
bdnews24