২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মিথ্যা' সংবাদের জন্য শাস্তির সুপারিশ

'সঠিক তথ্য' ছাড়া সংবাদ পরিবেশনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন প্রণয়ণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 02:46 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-'সঠিক তথ্য' ছাড়া সংবাদ পরিবেশনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি আইন প্রণয়ণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এদিকে সাংবাদিকদের হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধি সংশোধনে সরকারি পদক্ষেপের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছে অপর একটি সংসদীয় কমিটি। (বিস্তারিত) পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বলা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিত্তিহীন রিপোর্ট মানবাধিকারের লংঘন। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিবর্তে তাদেরকে তলবের বিধান রেখে সংসদে বিল উত্থাপনের যথার্থতার ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়ের কাছে। বুধবার সংসদ ভবনে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এর সভাপতি অলি আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সঠিক তথ্য ছাড়া সংবাদ মাধ্যমে রিপোর্ট প্রকাশকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার বিধান রেখে একটি আইন প্রণয়নের সুপারিশ করেছি। এর ফলে গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিত হবে।" বৈঠকে গণমাধ্যমের জবাবদিহিতা নিশ্চিতে একটি নতুন অইন প্রণয়নের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে সঠিক তথ্য ছাড়াই সংবাদ প্রকাশিত হয়ে আসছে। তাই তাদের জবাবদিহিতা কোথায়? কারো চরিত্র হনন কাম্য নয়। কমিটির বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে সভাপতি অলি আহমেদ বলেন, "সংবিধান দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করেছে। তাই ভিত্তিহীন সংবাদ প্রকাশ সংবিধানের লংঘন বলে গণ্য হওয়া উচিত।" এদিকে সাংবাদিক, লেখক ও সম্পাদকদের হয়রানি বন্ধে ফৌজদারি কার্যবিধি সংশোধনের সরকারি পদক্ষেপের ব্যাখ্যা চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। বুধবার সংসদ ভবনে কমিটির বৈঠক শেষে এর সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারি পরোয়ানা জারি না করে সাংবাদিকদের শুধু তলবের এই বিশেষ সুবিধা কেন দেওয়া হচ্ছে আমরা মন্ত্রণালয়ের কাছে তার ব্যখ্যা চেয়েছি।" "এই মুহূর্তে এ ধরনের আইন প্রণয়নের যৌক্তিকতা কি? সাংবাদিকদের এই সুবিধা দেওয়া হলে আমরা কি দোষ করেছি?" স