২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ সচিব বদল, ওএসডি ২

প্রশাসনে আট সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে দুজনকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। (আরো তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 07:29 AM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে আট সচিবের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে দুজনকে প্রত্যাহার করে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বুধবার সচিব পর্যায়ের এসব পরিবর্তনের আদেশ জারি করে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ মহসীনকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য করা হয়েছে। ওই বিভাগের নতুন ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মেজবাহ উদ্দিনকে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোখলেসুর রহমানকে নবসৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব করা হয়েছে। নবসৃষ্ট খাদ্য বিভাগের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বরুণ দেব মিত্র। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় ভেঙ্গে স