২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমা ফেরত ট্রলারডুবি, নিহত ৩

বিশ্ব ইজতেমা থেকে বাড়িমুখী মুসুল্লি নিয়ে রোববার সন্ধ্যায় তুরাগ নদে একটি ট্রলার ডুবে গেছে। এতে তিন নারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

গাজীপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ব ইজতেমা থেকে বাড়িমুখী মুসুল্লি নিয়ে রোববার সন্ধ্যায় তুরাগ নদে একটি ট্রলার ডুবে গেছে। এতে তিন নারী মারা গেছেন। সন্ধ্যা সাড়ে ৫টায় ট্রলারটি টঙ্গীর রেলসেতুর নিচে আসার পর ডুবে যায় বলে এলাকাবাসীর বরাত দিয়ে জানিয়েছেন টঙ্গী হাসপাতালের চিকিৎসকরা। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার সাহিদা আক্তার (৩৫) ও ঢাকার শনি আখড়া এলাকার যোবেদা আক্তার (৬০)। আরেকজনের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৫৫ বছর। টঙ্গী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, আহত অবস্থায় অজ্ঞাত আরেক মহিলাকে এলাকাবাসী উদ্ধারের পর এখানে নিয়ে আসে। অবস্থার অবনতি ঘটায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টঙ্গী থানার ওসি তপন চন্দ্র সাহা রাত সাড়ে ৬ টার দিকে টঙ্গী হাসপাতালে নিহতদের দেখতে যান। দুর্ঘটনার ব্যাপারে তিনি তাৎক্ষণিক কিছু জানাতে পারেননি। ট্রলারটি কোথাও যাচ্ছিল এবং দুঘর্টনায় আর কেউ নিখোঁজ আছে কিনা সেটাও জানাতে পারেননি তিনি। রাত সোয়া ৭টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, লাশ তিনটি এখনো তাদের হেফাজতে রয়েছে। এদিকে টঙ্গী রেল-জংশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা ট্রেন থেকে পড়ে ১২জন আহত হয়েছেন বলে জানিয়েছেন রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর। তিনি জানান, আহতদের মধ্যে গাজীপুরের বিলাশপুরের মোস্তফা (২৫), শ্রীপুরের আলমগীর (১২), ময়মনসিংহের ত্রিশালের বেল