২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সঙ্গে স্বজনের সাক্ষাৎ

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামীর মধ্যে তিনজনের আত্মীয়স্বজন শনিবার দুপুরে দেখা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 03:46 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামীর মধ্যে তিনজনের আত্মীয়স্বজন শনিবার দুপুরে দেখা করেছে। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় কারাগারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বজলুল হুদা, সুলতান শাহরিয়ার রশিদ খান এবং একেএম মহিউদ্দিন আহমদের সঙ্গে তাদের স্বজনরা দেখা করে। তারা পারিবারিক ও আইনগত বিষয় নিয়ে কথা বলেন। এসময় কারা কর্মকর্তা ছাড়াও একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২২ নভেম্বর এই তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীর সঙ্গে তাদের পরিবারের সর্বশেষ সাক্ষাৎ হয়। শনিবার বজলুল হুদার দুই বোন ও বোনের মেয়ে, শাহরিয়ার রশিদের স্ত্রী, ছেলে,মেয়ে, দুই বোন এবং মহিউদ্দিনের স্ত্রীসহ ১৬ জন পর্যায়ক্রমে দেখা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরো দুই জন আসামী আছেন। তারা হচ্ছেন সৈয়দ ফারুক রহমান এবং মহিউদ্দিন আহমেদ। তাদের আত্মীয়-স্বজনের রোববার দেখা করার সম্ভাবনা রয়েছে বলে কারা সূত্র জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২১৪২ঘ.