২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক আশরাফ মারা গেছেন

সাংবাদিক মো. আশরাফ আলি (৬৭) শনিবার সকালে মারা গেছেন। বাংলাদেশ অবজারভার-এর সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের এ সদস্যের মস্তিস্কে টিউমার দেখা দিয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 12:51 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক মো. আশরাফ আলি (৬৭) শনিবার সকালে মারা গেছেন। বাংলাদেশ অবজারভার-এর সিনিয়র সাংবাদিক ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের এ সদস্যের মস্তিস্কে টিউমার দেখা দিয়েছিলো। প্রয়াতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ১১টায় মিরপুর সাংবাদিক কলোনির নিজ বাসায় আশরাফ মারা যান। সেখানে আসরের নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। রোববার ময়মনসিংহের শেরপুরে গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হবে। আশরাফ স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। সাংবাদিক আশরাফের মৃত্যুতে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৮৪৪ ঘ.