২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে ভাংচুর

অস্ত্রোপচারের সময় গ্যাস শেষ হয়ে যাওয়া নিয়ে শুক্রবার রাতে রোগীর আত্মীয়-স্বজনরা ঠাকুগাঁও ডায়াবেটিক হাসপাতালে ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2010, 10:24 AM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঠাকুরগাঁও, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ত্রোপচারের সময় গ্যাস শেষ হয়ে যাওয়া নিয়ে শুক্রবার রাতে রোগীর আত্মীয়-স্বজনরা ঠাকুগাঁও ডায়াবেটিক হাসপাতালে ভাংচুর করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলায় হাসপাতালের দরজা জানলার কাচ, দুটি কম্পিউটার, টেলিস্কোপ মেশিন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা করেছে কর্তৃপক্ষ। রোগীর আত্মীয়-স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আশ্রমপাড়ার আরিফ হোসেন রুবেলের মা মোসলেমা খাতুনের (৫৫) গলব্লাডারের অস্ত্রোপচার (ল্যাপরোস্কোপি) শুরু করেন ঢাকা ন্যাশনাল কিডনি ইসস্টিটিউটের সার্জন ডা. রুহুল কুদ্দুস। অস্ত্রোপচারের এক পর্যায়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যবহার করতে গিয়ে দেখা যায় সিলিন্ডার খালি। এই অবস্থায় চিকিৎসক আগামী সপ্তাহে রোগীর অস্ত্রোপচার হবে বলে জানান। এতে রোগীর আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ডা. রুহুল কুদ্দুন ও হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা সাংবাদিকদের জানান, সিলিন্ডারের ইনডিকেটর গ্যাস নেই বলে সংকেত দিলে অস্ত্রোপচারের কাজ বন্ধ করে দেওয়া হয়। এ ধরনের সমস্যা স্বাভাবিক। জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. খায়রুল কবীর জানান, প্রয়োজনীয় গ্যাস ও অন্যান্য জিনিসপত্র ঠিক আছে কিনা তা দেখার দায়িত্ব ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের ও এ্যানেসথেসিয়ার দায়িত্বে যিনি আছেন তাঁর। ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ কামাল চৌধুরী জানান, সব ব্যবস্থা না করে অস্ত্রোপচার করতে যাওয়া ঠিক হয়নি। ভাংচুরের ঘটনার পর ডায়াবেটিক (স্বাস্থ্য সেবা) হাসপাতালে অস্ত্রোপচারের কাজ বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬১৯ ঘ.