২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমায় এসে দু'পা হারালেন বৃদ্ধ জয়নাল

টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসে ট্রেনে কাটা পড়ে শুক্রবার রাতে দু'পা হারিয়েছেন এক বৃদ্ধ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 06:26 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসে ট্রেনে কাটা পড়ে শুক্রবার রাতে দু'পা হারিয়েছেন এক বৃদ্ধ। জয়নাল আবেদীন (৭৫) নামের ওই বৃদ্ধের বাড়ি নেত্রকোনার বারহাট্টার অড়ইতলায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি জানান, জয়নাল আবেদীনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন মুসল্লি। নবাব আলী নামে একজন মুসল্লি বলেন, জয়নাল আবেদীন রাত ৯টার দিকে নেত্রকোনা থেকে ট্রেনে টঙ্গী স্টেশনে এসে নামেন। এরপর হোঁচট খেয়ে তার পা দুটি ট্রেনের নিচে ঢুকে যায়। ওই সময় ট্রেনটি চলা শুরু করলে তার দু'পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে রেল পুলিশের (জিআরপি) কমলাপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আমির হোসেন বলেন, তারা এই দুর্ঘটনার কথা শোনেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/এইচএ/০০২৪ ঘ.