২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে অস্ত্রসহ গ্রেপ্তার ২

মাদারীপুরের শিবচর উপজেলায় শুক্রবার অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 03:32 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

মাদারীপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় শুক্রবার অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটে যাওয়ার সময় মিশুক তল্লাশি করে সিরাজ হাওলাদার ও রুবেল মোল্লা নামের এই দুজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি এলজি ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে সাংবাদিকদের জানান পাঁচ্চর হাইওয়ে পুলিশ সার্জেন্ট আসাদুল ইসলাম। তিনি বলেন, সকাল ৬টার দিকে উপজেলার বন্দরখোলায় হাইওয়ে পুলিশ তল্লাশি যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় মিশুকটির যাত্রীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দু'জনকে ধরে ফেলে। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে অস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্রসহ এ দু'জনকে শিবচর থানায় সোপর্দ করা হয়েছে। শিবচরের ওসি এমএ জলিল বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। এদিকে মাদারীপুর সদর থানার ওসি গিয়াসউদ্দিন আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর থেকে মো. সানোয়ার হোসেন ওরফে সানু মোল্লা নামে আন্তজেলা ডাকাত দলের এক সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে । সানুর বিরুদ্ধে মাদারীপুর থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। মাদারীপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক মতিনুর রহমান বলেন, সানু মোল্লা গত ১৩ জানুয়ারি পশ্চিম পেয়ারপুরে সংঘটিত একটি ডাকাতি মামলার প্রধান আসামি। শুক্রবার তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.