২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আগুনে পুড়ে মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুক্রবার সকালে আগুনে পুড়ে মারা গেছেন এক দোকান কর্মচারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 02:53 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

গাইবান্ধা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাঘাটা উপজেলায় শুক্রবার সকালে আগুনে পুড়ে মারা গেছেন এক দোকান কর্মচারী। নিহত হারেছ প্রামাণিক (৪৫) উপজেলার হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ী গ্রামের সামছু উল্লাহ প্রামণিকের ছেলে। তিনি সাঘাটা বাজারে সার ব্যবসায়ী মো. আসাদুজ্জামানের দোকানে কাজ করতেন। সাঘাটা থানার ওসি আফজাল হোসেন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৭টার দিকে ওই দোকানের পিছনে হারেছের পুরো শরীরে আগুন জ্বলতে দেখে স্থানীয় কয়েকজন বাঁচাবার চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণ পরই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পেট্্েরালের পাত্র আলামত হিসেবে উদ্ধার করেছে। ঘটনাটি আত্মহত্যা না হত্যা তা পুলিশ তদন্ত করে দেখছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয় সংবাদকর্মী জাকিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কেউ শত্র"তামূলক তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে পারে। হারেছ প্রামাণিকের স্ত্রী ময়না বেগম বলেন, কি জন্য, কারা তার স্বামীকে আগুন পুড়িয়ে হত্যা করল তা তিনি বুঝতে পারছেন না । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৬ ঘ.