২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তানজিম আহমেদের পদত্যাগের গুঞ্জন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ পদত্যাগ করেছেন বলে সোমবার রাজধানীতে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 02:18 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ পদত্যাগ করেছেন বলে সোমবার রাজধানীতে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে বিডিনিউজের পক্ষ থেকে তানজিম আহমেদের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তার ফোন বন্ধ ছিল। এমন কি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু সফল হননি। সাহারা খাতুন রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার তানজিম আহমেদের সঙ্গে আমার সর্বশেষ দেখা হয়। এর পর থেকে তার সঙ্গে আর দেখা হয়নি।" তিনি আরো বলেন, সংবাদিকদের কাছে তানজিম আহমেদের পদত্যাগের কথা শুনে আমি আজ (সোমবার) নানাভাবে তার খোঁজ করেছি। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ ছিল। এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি।" প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, তানজিম আহমেদ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবনে দেখা করেন। তারা প্রায় দেড় ঘণ্টা ধরে আলোচনা করেন। তাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে রাত পর্যন্ত কোনভাবেই তানজিম আহমেদের পদত্যাগের খবর নিশ্চিত করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/টিআর/০১১২ ঘ