২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় চারটি স্থায়ী কমিটি পুনর্বিন্যাস, তানজিম পররাষ্ট্রে

সংসদীয় চারটি স্থায়ী কমিটি পুনর্বিন্যাস করা হয়েছে বৃহস্পতিবার। পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য করেছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 02:14 PM

Updated : 24 Aug 2022, 06:18 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদীয় চারটি স্থায়ী কমিটি পুনর্বিন্যাস করা হয়েছে বৃহস্পতিবার। পদত্যাগী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদকে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য করেছে আওয়ামী লীগ। নৌ পরিবহন মন্ত্রী শাজাহানকে সরিয়ে ইস্রাফিল আলমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনকে সরিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে আওয়ামী লীগের শাহ আলমকে। শাজাহান খান ও প্রমোদ মানকিন দুই মাস আগে মন্ত্রিসভায় নিযুক্ত হওয়ায় সংসদীয় এসব স্থায়ী কমিটি পুনর্বিন্যাস করা হল। এছাড়া তানজিম আহমেদ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থেকে অব্যহতি নেওয়ায়ও পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেয়। কার্যপ্রণালী বিধি অনুসারে মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর কেউ কোনও সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান থাকতে পারেন না। পুনর্গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্যরা হচ্ছেন