২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ

সুন্দরবন থেকে একটি বাঘ সাতক্ষীরার শ্যাননগর উপজেলার লোকালয়ে ঢুকে পড়েছে। তবে এটি কাউকে আক্রমণ করেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2010, 12:15 PM

Updated : 24 Aug 2022, 06:19 PM

সাতক্ষীরা, জানুয়ারী ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে একটি বাঘ সাতক্ষীরার শ্যাননগর উপজেলার লোকালয়ে ঢুকে পড়েছে। তবে এটি কাউকে আক্রমণ করেনি। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বাঘটি শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন কদমতলা নদী পার হয়ে কয়েক কিলোমিটার ভিতরে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চণ্ডিপুর গ্রামে চলে আসে। সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা রাজেশ চাকমা ঘটনাস্থল থেকে সাংবাদিকদের জানান, গ্রামের খোরশেদ মির্জা সকালে ঘুম থেকে উঠে দেখেন তার রান্না ঘরের চালের উপরে একটি বাঘ শুয়ে আছে। তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে বাঘটি রান্না ঘরে ঢুকে পড়ে। এই খবর পেয়ে বনবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা সেখানে ছুটে যান। বন কর্মকর্তা রাজেশ জানান, পুরুষ বাঘটিকে চেতনা নাশক ইঞ্জেকশন দিয়ে জীবিত ধরার চেষ্টা চলছে। বাঘটি অসুস্থ বলে মনে হচ্ছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৮ ঘ.