২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়া স্মারক বক্তৃতায় সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নের তাগিদ

বাংলার নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ বৃহস্পতিবার রোকেয়া স্মারক বক্তৃতা ২০০৯ আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 07:01 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলার নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ বৃহস্পতিবার রোকেয়া স্মারক বক্তৃতা ২০০৯ আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে "রোকেয়ার দৃষ্টিতে পারিবারিক আইন ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষিত" শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইনজীবী ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল। বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সুলতানা কামাল তার বক্তব্যে বাংলাদেশে বিভিন্ন ধর্মের পারিবারিক আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। নারীর প্রগতি ও তার অধিকার আদায়ে রোকেয়ার সংগ্রাম ও পথিকৃতের ভূমিকা উল্লেখ করে তিনি আশা করেন নারীর প্রতি বৈষম্যের অবসান হবে। আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. শাহদীন মালিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক নারীনেত্রী ড. মালেকা বেগম। তারা দেশে বিদ্যমান নারী অধিকার পরিস্থিতি তুলে ধরেন এবং সরকারের প্রতি এ ব্যাপারে দেওয়া প্রতিশ্র"তি বাস্তবায়নের তাগিদ দেন। প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এবং কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সদরুল আমিনও সংক্ষিপ্ত বক্তব্য দেন। কয়েকবছর আগে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বিভাগটি প্রতিবছর রোকেয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/০০২৫ঘ.