২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের অভিষেক শনিবার

চট্টগ্রামে একদল ব্যবসায়ীর নবগঠিত মেট্রোপলিটন চেম্বারের অভিষেক অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:47 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একদল ব্যবসায়ীর নবগঠিত মেট্রোপলিটন চেম্বারের অভিষেক অনুষ্ঠান শনিবার সকালে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম ক্লাবের টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। গত বছরের মাঝামাঝি সময়ে চট্টগ্রামের শীর্ষস্থানীয় কয়েকজন ব্যবসায়ী মেট্রোপলিটন চেম্বার প্রতিষ্ঠা করেন। এটি গঠনের পর এর কার্যক্রমের বৈধতা নিয়ে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রম স্থগিত করে। পরবর্তীতে আবার আদালতের অনুমতিতে এর কার্যক্রম শুরু হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্পমন্ত্রী দিলীপ বড়