২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু শিক্ষা ও সাক্ষরতা নিয়ে পাঁচ দিনের জরিপ শুরু হচ্ছে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী 'শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপ-২০১০' কার্যক্রম শুরু করবে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষকরা বাড়ি গিয়ে স্কুলে ভর্তির জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:44 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শুক্রবার থেকে পাঁচ দিনব্যাপী 'শিশু শিক্ষা ও সাক্ষরতা জরিপ-২০১০' কার্যক্রম শুরু করবে। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষকরা বাড়ি গিয়ে স্কুলে ভর্তির জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবেন। বৃহস্পতিবার তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ২০১১ সালের মধ্যে স্কুলে যাওয়ার উপযোগী শিক্ষার্থীদের স্কুলে ভর্তি করার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়া সরকারের এ কার্যক্রমের লক্ষ্য। এতে আরো বলা হয়, প্রাথমিক শিক্ষা বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ২২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি এ জরিপ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তথ্য সংগ্রহকারী শিক্ষকরা প্রতিটি পরিবারে যাবেন। এ কার্যক্রম চলার সময় সবাইকে শিক্ষকদের তথ্য দিয়ে সাহায্য করার অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসকে/২১৩৯ঘ.