২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে গাড়ি সারাইখানা ছাই

চট্টগ্রাম নগরীর সিটি গেইট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে আগুনে গাড়ি মেরামতের একটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ওই দোকানের পাশের কয়েকটি বসতঘরও পুড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 12:12 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সিটি গেইট সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে আগুনে গাড়ি মেরামতের একটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ওই দোকানের পাশের কয়েকটি বসতঘরও পুড়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সকাল সাড়ে ৬টার দিকে নগরীর সিটি গেইটেরর অদূরে মফিজুর রহমানের মালিকানাধীন মাহবুব মোটর ওয়ার্কশপে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান দমকল বাহিনী আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিধূ ভূষণ শীল। তিনি বলেন, "আগুন দ্রুত পাশের আসবাবপত্র তৈরির দোকান, বসত ঘর ও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়ে। এতে ওই মোটর ওয়ার্কশপ, তিনটি বসতঘর, তিনটি আসবাবপত্র তৈরির প্রতিষ্ঠান, দুটি বেকারি, একটি স'মিল, একটি তোষক তৈরির কারখানা পুরোপুরি ভস্মীভূত হয়। এছাড়া মোটর ওয়ার্কশপটির পাশে থাকা তিনটি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়।" দমকল কর্মকর্তা বিধূ ভূষণ জানান, দমকল বাহিনীর ছয়টি গাড়ি সকাল ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৮০৫ ঘ.