২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন পোহাতে গিয়ে পুড়ে মরলেন তিনি

প্রচণ্ড শীতে আগুন পোহানোর সময় বুধবার পুড়ে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 05:25 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ভোলা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রচণ্ড শীতে আগুন পোহানোর সময় বুধবার পুড়ে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আছিয়া খাতুন (৬৫) নামের ওই বৃদ্ধা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার আবু সাঈদ মেম্বারের স্ত্রী। পরিবারের বরাত দিয়ে ভোলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. এটিএম মিজানুর রহমান বলেন, সকালে আগুন পোহানোর সময় তার শাড়িতে আগুন ধরে যায়। হাসপাতালে ভর্তি করার পর দুপুরে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/ডিডি/২৩০৫ ঘ.