২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এলডিসিভুক্ত দেশগুলোর প্রয়োজন সত্যিকারের বাজার সুবিধা'

অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে অগ্রসর উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি উন্নত দেশগুলোতেও এলডিসিভুক্ত (স্বল্পোন্নত) দেশগুলোর 'প্রকৃত' বাজার সুবিধা থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন ঢাকায় সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নোলিন হেইজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 05:12 PM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থনৈতিক প্রবৃদ্ধি গতিশীল করতে অগ্রসর উন্নয়নশীল দেশগুলোর পাশাপাশি উন্নত দেশগুলোতেও এলডিসিভুক্ত (স্বল্পোন্নত) দেশগুলোর 'প্রকৃত' বাজার সুবিধা থাকা প্রয়োজন বলে মত দিয়েছেন ঢাকায় সফররত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল নোলিন হেইজার। বাণিজ্য অবকাঠামো এবং উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্যও স্বল্পোন্নত দেশগুলোর সাহায্য প্রয়োজন বলে অভিমত দেন জাতিসংঘের ইকনোমিক অ্যান্ড স্যোশাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক (এসকাপ) এর নির্বাহী সচিবের দায়িত্বও পালনকারী হেইজার। বুধবার এলডিসিভুক্ত দেশগুলোর জন্য 'ব্রাসেলস প্রোগ্রাম অব অ্যাকশন' বিষয়ে 'উচ্চ পর্যায়ের এশীয় প্রশান্ত মহাসাগরীয় নীতি সংলাপ' এর ফলাফল নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসকাপ এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ সংলাপে এলডিসিভুক্ত দেশগুলোর নীতি নির্ধারকসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং বিভিন্ন দাতাদেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। ২০০১ সালে ব্রাসেলসে স্বল্পোন্নত দেশগুলোর জন্য গৃহীত 'অ্যাকশন কর্মসূচির' বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করেন সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা। এছাড়া এ সম্মেলনে আগামী বছর তুরস্কে অনুষ্ঠেয় এলডিসি সম্মেলনের জন্য এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আলোচ্যসূচি ঠিক করা হয়। এসকাপের এ শীর্ষ কর্মকর্তা সাংবাদিকদের আরো জানান, খাদ্য, জ্বালানি ও আর্থিক সঙ্কট এবং জলবায়ু পরিবর্তন যে এলডিসিভুক্ত দেশগুলোর জন্য সবচেয়ে বেশি হুমকি তা সম্মেলনে গুরুত্ব সহকারে উঠে এসেছে। "এই হুমকি তাদের (এলডিসিভুক্ত দেশগুলোর) উন্নয়ন লক্ষ্যকে বিচ্যুত করতে পারে", বলেন তিনি। ব্রাসেলস 'অ্যাকশন কর্মসূচির' অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এটি একটি 'চলমান এজেন্ডা'। সম্মেলনে এলডিসিভুক্ত দেশগুলোর ন্যায়সঙ্গত অগ্রগতি ও সার্বিক উন্নয়নের জন্য পরিবেশবান্ধব উন্নত কৌশল গ্রহণের বিষয়ে কারিগরী ও আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। হেইজার বলেন, "জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকায় কোপেনহেগেন সম্মেলনে প্রতিশ্র"ত সাহায্য অগ্রাধিকারভিত্তিতে এলডিসিভুক্ত দেশগুলোকে দেওয়া উচিত।" "অগ্রাধিকারমূলক ব্যবস্থার বিধি-নিষেধমূলক আইনের কারণে স্বল্পোন্নত দেশগুলোর সম্ভাবনার পূর্ণ বিকাশ ব্যাহত হয়েছে।" উন্নয়নশীল দেশগুলোর ভূমিকা সম্পর্কে তিনি বলেন, জি ২০ ও জি ৮ শীর্ষ সম্মেলনের সম্মেলনে প্রতিশ্র"ত অঙ্গীকার দ্রুততার সঙ্গে পূরণ করতে হবে এবং আন্তর্জাতিক স