ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের চারজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম-সচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
অতিরিক্ত সচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব আব্দুল মান্নানকে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও পরিক্ষীৎ দত্ত চৌধুরীকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক সিরাজুল ইসলাম এবং ওএসডি অতিরিক্ত সচিব একেএম গোলাম ফারুককে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন ও বদলি করা হয়েছে।
ওএসডি যুগ্ম-সচিব রফিকুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯০৫ঘ.
bdnews24