২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই গাড়ি পাচ্ছেন উপজেলা চেয়ারম্যানরা

উপজেলা চেয়ারম্যানদের জন্য ৪৮১টি গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 06:06 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা চেয়ারম্যানদের জন্য ৪৮১টি গাড়ি কেনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গাড়িগুলো শিগগিরই চেয়ারম্যানদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের আয়োজিত এক সমাবেশে তিনি একথা জানান। আশরাফ বলেন, "বর্তমান সরকার উপজেলা পরিষদকে একটি স্বাধীন ও শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত করবে। এজন্য আইনের ধারায় কিছু সংশোধনীও আনা হবে।" উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ভাতা বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান তিনি। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আশরাফ জানান, উপজেলা চেয়ারম্যানদের জন্য ৪৮১টি গাড়ি কেনা হচ্ছে। এ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ৬১টি গাড়ি এসেছে। পর্যায়ক্রমে সব চেয়ারম্যানদের গাড়ি দেওয়া হবে। "গাড়ি কেনার ক্ষেত্রে কোনো দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না", বলেন তিনি। হারুন-অর-রশীদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১৪৫ ঘ.