২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার ৩ লাখ শিক্ষার্থী বই পায়নি

চাহিদা মতো বই না আসায় বরগুনার পৌনে তিন লাখ শিক্ষার্থী এখনো বই পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 06:20 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

বরগুনা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা মতো বই না আসায় বরগুনার পৌনে তিন লাখ শিক্ষার্থী এখনো বই পায়নি। সরবরাহ দেরিতে আসায় বই এখনো সব শিক্ষার্থীদের দেওয়া সম্ভব হয়নি বলে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা রায় জানান। তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাধ্যমিক, এবতেদায়ি, দাখিল ও ভোকেশনাল শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বরগুনার জন্য ১০ লাখ ৫১ হাজার ৭৫০ সেট বই চাওয়া হয়েছিল। মঙ্গলবার পর্যন্ত ১০ লাখ ১৭ হাজার ২৩৯ সেট বই পাওয়া গেছে। এর মধ্যে সাত লাখ ৪৮ হাজার ৩৮৭ সেট বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এর মধ্যে দাখিল শিক্ষার্থীদের জন্য চাওয়া এক লাখ ৮৭ হাজার ১৭০ সেট বইয়ের বিপরীতে পাওয়া গেছে এক লাখ ৪০ হাজার ৬৫০ সেট। মাধ্যমিক শিক্ষার্থীদের ছয় লাখ ৭৫ হাজার ৮৭০ সেটের বিপরীতে পাওয়া গেছে ছয় লাখ ৭৫ হাজার ৯৭৯ সেট, এবতেদায়ী শিক্ষার্থীদের এক লাখ ৭৬ হাজার সেটের বিপরীতে এক লাখ ৭৬ হাজার সেট এবং ভোকেশনাল শিক্ষার্থীদের ১২ হাজার ৭১০ সেটের বিপরীতে ১১ হাজার চার শ' ত সেট বই পাওয়া গেছে। পূর্ব কেওড়াবুনিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মজিবুল হক কিসলু বলেন, তার মাদ্রাসার শিক্ষার্থীরা সব বই এখনো পায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.