২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার মুসল্লিদের সহযোগিতায় পুলিশ

টঙ্গীতে তিন দিনব্যাপী (২২-২৪ জানুয়ারি) বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ সহযোগিতা দেবে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 04:23 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীতে তিন দিনব্যাপী (২২-২৪ জানুয়ারি) বিশ্ব ইজতেমায় মুসল্লিদের নিরাপত্তায় বিশেষ সহযোগিতা দেবে পুলিশ। ইতিমধ্যে ইজতেমা এলাকায় একটি পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে চুরি ও অন্য যে কোনো সমস্যায় ইজতেমাস্থলের পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ অথবা দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকা অনুযায়ী দায়িত্বরত কর্মকর্তাদের একটি ফোন নম্বর ইনডেক্সও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। সমস্যা হলে মুসল্লিদের এসব ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হচ্ছে: ঢাকা মেট্রোপলিটন পুলিশ-উপ-পুলিশ কমিশনার, উত্তরা- ০৭১৩৩৭৩১৫৬, ভারপ্রাপ্ত কর্মকর্তা, উত্তরা থানা- ০১৭১৩৩৭৩১৬১, ওসি, তুরাগ থানা- ০১৭১৩৩৭৩১৬৩, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক) কন্ট্রোল রুম (উত্তরা) ০২-৮৯১৪০০২, ০১৭১৩৩৯৫৫০৬, গাজীপুর জেলা-অতিরিক্ত পুলিশ সুপার- ০১৭১৩৩৭৩৩৫৭, এএসপি (সদর)- ০১৭১৩৩৭৩৩৫৮, ডিআইও-১, (গাজীপুর)- ০১৭১৩৩৭৩৩৬২, ওসি, টঙ্গী থানা- ০১৭১৩৩৭৩৩৬৪, কন্ট্রোল রুম- ০২-৯২৫২৬৯৮, ০১৫৫৬৩৪৩৯৩৭, রেলওয়ে পুলিশ, পুলিশ সুপার (রেলওয়ে চট্টগ্রাম)- ০১৭১৩৩৭৪৪৫২, ০১৭১১৫০৫১৫০, এএসপি (সদর), রেলওয়ে চট্টগ্রাম ০১৭১২১৯৮৬৮৪, ওসি, রেলওয়ে থানা (ঢাকা)- ০১৭১১১০৭৫৫৪৬, আইসি, বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ি (ঢাকা)- ০১৮২০৫৭২৫৮১, আইসি, টঙ্গী রেলওয়ে ফাঁড়ি (ঢাকা)- ০১৭১২৫২১৪৩৬ এবং র‌্যাব-অপারেশন্স কন্ট্রোল রুম (র‌্যাব সদর দপ্তর) ০২-৮৯৬১১০৫, ০২-৮৯৬১৮৯৪ (ফ্যাক্স), ০১৭১৩৪৪৪৩৩৩, র‌্যাব কন্ট্রোল রুম (ইজতেমাস্থল) ০২-৯৮১৫১১২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২২১৯ঘ.