২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে একজন নিহত

খাসজমির দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 02:51 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খাসজমির দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাসিরপুর গ্রামে এই সংঘর্ষে নিহত ব্যক্তি হলেন- মো. আবু মিয়া (৪৫)। নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, একটি খাস জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে গ্রামের আবু মিয়া ও আঙ্গুর মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই আবু মিয়ার মৃত্যু হয়। ওসি জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫০ ঘ.