ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ৪১১টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছে সরকার।
'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি'র দ্বাদশ বৈঠক শেষে মঙ্গলবার কমিটির সভাপতি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
কামরুল ইসলাম বলেন, জেলা পর্যায় থেকে এ নিয়ে ৬৭৯৩টি মামলা প্রত্যাহারের আবেদন এসেছে। এর মধ্যে ২১৮টি দুর্নীতি দমন কমিশনের মামলাসহ ১২ দফায় মোট ২৩৮০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল কমিটি।
মন্ত্রী জানান, 'রাজনৈতিক বিবেচনায়' না পড়ায় এ পর্যন্ত ৪৪৮টি মামলার আবেদন না মঞ্জুর করেছে কমিটি।
এ বিষয়ে প্রতিমন্ত্রী দাবি করেন, কোনো সন্ত্রাসী বা অপরাধী যাতে রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুযোগ নিতে না পারে, সেজন্য আবেদনগুলো সুক্ষ্মভাবে পর্যালোচনা করা হয়।
তিনি বলেন, "শুধু দলীয় বিবেচনায় নয়, যুক্তিযুক্ত কারণে হয়রানিমূলক মামলা বিবেচিত হলেই প্রত্যাহারের সুপারিশ করা হয়।"
কথিত রাজনৈতিক হয়রানি ছাড়াও বিভিন্ন ধরণের অপরাধের মামলাও এ প্রক্রিয়ার সুযোগে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয়েছে।
মঙ্গলবারের বৈঠকে মোট ৮৬৯ টি মামলা উপস্থাপন করা হয়। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৪৫টি এবং দণ্ডবিধি ও অন্যান্য মামলার ৮২৪টি মামলা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, "দুদকের মামলার মধ্যে ২৩টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। দুইটি মামলা প্রত্যাহারযোগ্য নয় বলে না মঞ্জুর করা হয়েছে এবং ২০টি মামলা পরবর্তী বৈঠকে পর্যালোচনার জন্য উপস্থাপন করতে বলা হয়েছে।"
"দণ্ডবিধির মামলার মধ্যে ৩৮৮টি প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আর ৬২টি মামলা না মঞ্জুর এবং ৩৭৪ টি মামলা পরবর্তী বৈঠক উপস্থাপন করতে বলা হয়েছে"।
প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে সাংসদ হাবিবুর রহমান মোল্ল
bdnews24