ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয় দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের জিয়া সার কারখানায় উৎপাদন আবারো শুরু হয়েছে।
সকাল ১১টা থেকে উৎপাদন শুরু হয় বলে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
কারখানার অ্যামোনিয়া প্লান্টের যান্ত্রিক ত্র"টির কারণে গত ১০ জানুয়ারি উৎপাদন বন্ধ হয়ে যায়।
ব্যবস্থাপনা পরিচালক জানান, কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা এক হাজার ৬শ মেট্রিক টন। নয়দিন উৎপাদন বন্ধ থাকায় প্রায় দেড় লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬৪৩ ঘ.
bdnews24