ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত কমিউনিস্ট নেতা জ্যোতি বসুর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সকালে কলকাতা রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি সকাল সাড়ে ১১টার দিকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানবাহিনীর একটি এয়ারক্রাফটে চড়ে রওনা হন। তার সঙ্গে বেশ কয়েকজন বামপন্থী নেতাসহ মহাজোট শরিক বিভিন্ন দলের নেতারা রয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর স্যোস্যাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ জানান, কলকাতা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণন ও রাজ্যের অর্থমন্ত্রী অসীম দাশ গুপ্ত। সেখান থেকে শেখ হাসিনা সরাসরি বিধান সভায় যাবেন।
বিধানসভায় জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে হোটেল তাজ বেঙ্গলে যাবেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্ন ভোজের পর বিকালেই পুনরায় ঢাকা রওনা হবেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, কাজী জাফরউল্লাহ, সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দীলিপ বড়
bdnews24