ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে বুধবার থেকে শুরু হচ্ছে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম।
এ কার্যক্রমের আওতায় প্রতি পরিবার থেকে একজন ২২ টাকা দামে সর্বোচ্চ পাঁচ কেজি চাল কিনতে পারবে।
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ওএমএস'র বিক্রয় কেন্দ্রগুলো জনসাধারণের জন্য খোলা থাকবে।
খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া এ কথা জানিয়েছেন।
তিনি আরো জানান, ওএমএস'র জন্য নির্ধারিত ডিলারদের কাছে এসব চাল পাওয়া যাবে। এছাড়া খাদ্য অধিদপ্তর ট্রাকে করে বিভিন্ন জনবহুল স্থানে একই দামে চাল বিক্রি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২০১৭ঘ.
bdnews24