ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, লিবিয়া বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ কৃষি ও নির্মাণ খাতে প্রচুর কর্মী নিয়োগের আগ্রহ দেখিয়েছে।
মন্ত্রী লিবিয়া সফর শেষে শনিবার ঢাকায় ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়।
মোশাররফ হোসেন বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে লিবিয়া সরকার সেদেশে ৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চালু করবে। ওই কেন্দ্রগুলোতে প্রশিক্ষণ দানের জন্য বাংলাদেশ থেকে প্রশিক্ষক নিয়োগ করা হবে। এ ব্যাপারে লিবিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে সমঝোতা চুক্তি স
bdnews24