২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর খিলগাঁওয়ে অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা

নরসিংদী সদর উপজেলার খিলগাঁও এলাকায় অনুমোদনহীন কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 06:12 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

নরসিংদী, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলার খিলগাঁও এলাকায় অনুমোদনহীন কয়েকটি ইটভাটা গড়ে উঠেছে। এ ভাটাগুলো থেকে নির্গত কালো ধোঁয়া ও ধুলাবালি এলাকার বাড়িঘর ঢেকে দিয়ে জনস্বাস্থ্যের ক্ষতি করছে। এছাড়া ভাটার মালবাহী ট্রাকের চলাচলে রাস্তা ভেঙে যাচ্ছে। খিলগাঁও বাজার সংলগ্ন জনবসতি ও ফসলী জমিতে গড়া এমন তিনটি ইটভাটা এমবিএ, এনবিএম ও জিবিসি। শনিবার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ১০/১২ জন সাংবাদিক খিলগাঁও এলাকায় গেলে স্থানীয় লোকজন তাদের ক্ষোভের কথা জানান। এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে জিবিসি ইটভাটার মালিক খগেন্দ্র দেবনাথ ওরফে মনমোহন বলেন, তার কাছে ইটভাটা স্থাপনের অনুমতি আছে। কিন্তু তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করেন। এনবিএম ইট ভাটার ব্যবস্থাপক প্রদীপ বাবু বলেন, তাদের ইটভাটার লাইসেন্স নেই। কাগজপত্র সংগ্রহের 'কাজ চলছে'। নরসিংদী জেলা জেলা প্রশাসক অমৃত বাড়ৈ বলেন, নরসিংদী খিলগাঁও বাজার সংলগ্ন ফসলী জমিতে স্থাপন করা ইট ভাটাগুলোর কোনো অনুমোদন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩২১ ঘ.